সুরের মুগ্ধতায় বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করার পাশাপাশি বিপদে মানুষের পাশে দাঁড়াতেও জুড়ি নেই লি নো-র। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘স্ট্রেই কিডস’-এর এই তারকা এবার নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাড়ালেন মানবিকতার হাত।